ডেটলাইন নিউজ ডেস্কঃ মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫২ জনের। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাসে ৭০ জনেরও বেশী যাত্রী ছিল বলে জানা গেছে। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। আজ সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কোন্ডাগুট্টা এলাকায়। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা এবং ২ জন শিশু আছে বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনায় ৩৬ জন যাত্রীর কমবেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি কোন্ডাগুট্টার দিকে যাচ্ছিল। ঐ এলাকায় একটি ধর্মস্থান আছে। যাত্রীদের একটা বড় অংশই সেই ধর্মস্থান দর্শনে যাচ্ছিলেন। কিন্তু কোন্ডাগুট্টা যাওয়ার খানিক আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














