ডেটলাইন কলকাতাঃ অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে শুয়েই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার নিউমোনিয়া নিয়ে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৭৫ বছরের বুদ্ধবাবুকে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় একাধিক পদক্ষেপ নেন চিকিৎসকরা। ৮ জনের একটি মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসা চলছিল। তাঁকে বাইপ্যাপ দেওয়া হচ্ছিল। শ্বাসকষ্ট হওয়ায় দেওয়া হচ্ছিল অক্সিজেনও। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে। ওঠানামা করতে থাকে তাঁর রক্তচাপও। স্বাভাবিক ভাবেই তাঁর পরিবারের মধ্যে উদ্বেগ বাড়ছিল। অবশেষে রবিবার তাঁর শারিরীক অবস্থার অনেকটাই উন্নতি হতেই তিনি আর হাসপাতালে থাকতে চাইছিলেন না। চিকিৎসকদের তিনি জানান,হাসপাতালে নয় বাড়িতেই চিকিৎসা করাতে চান। সেই মতোই আজ প্রবীন এই সিপিএম নেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














