ডেটলাইন আসানসোলঃ অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ৷ এদিন সকাল ১০টা ১৫ নাগাদ আসানসোল স্টেশন থেকে ট্রেনটি ছাড়তেই প্রায় সঙ্গে সঙ্গেই ইলেকট্রিক লোকো শেডের কাছে ইঞ্জিনের পরের কামরাটি লাইনচ্যুত হয়ে পড়ে। বিকট শব্দে থেমে যায় ট্রেন। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে গাড়ির গতি কম থাকায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল রেল ডিভিশনের এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল এবং রেলের অন্য আধিকারিকরা। প্রায় সঙ্গে সঙ্গেই লাইনচ্যূত কামরাটিকে মেরামত করার কাজ শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত লাগেজ কামরা-সহ দুটি বগি রেখে ট্রেনটি ধানবাদের উদ্দেশে রওনা দেয়। এদিন সকাল থেকেই আসানসোল ও দুর্গাপুরসহ গোটা দক্ষিণবঙ্গই ঘন কুয়াশায় ঢাকা ছিল। সেকারনে বহু ট্রেনও দেরিতে ছেড়েছে এবং অনেক ট্রেনের গতিও কম ছিল। তবেহাওড়া-ধানবাদ ট্রেনটি কুয়াশার কারনে দুর্ঘটনায় পরেছে নাকি অন্য কোন কারন আছে, তা দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল।
Latest article
হিন্দুধর্মে মহালয়ার দিনে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় কেন!
ডেটলাইন দুর্গাপুরঃ দেখতে দেখতে এগিয়ে আসছে বাংলার সব উৎসবের সেরা দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। সোজা কথায়...
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...














