ডেটলাইন নিউজ ডেস্কঃ পুণ্য মহালয়ার ভোরে যে সুর, যে সঙ্গীত, যে ভাষ্য না হলে আমাদের পুজোটাই শুরু হয় না সেই লহরীর নাম ‘মহিষাসুরমর্দিনী’ আর বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মহিষাসুরমর্দিনী না শুনলে মহালয়া সম্পূর্ণ হয় না। বহু বছর ধরে এটাই অভ্যাস হয়ে উঠেছে বাঙালির। বাংলার সেরা উৎসব শারদীয়া এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেন একই মুদ্রার দুই পীঠ। আজ সেই মহান শিল্পীর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। তিনি ৪ আগস্ট ১৯০৫ সালে আহিরীটোলা, কলকাতায় জন্মগ্রহণ করেন।বীরেন্দ্রকৃষ্ণ ১৯২৬ সালে ইন্টারমিডিয়েট ও ১৯২৮ সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। তিরিশের দশকে তিনি যােগ দেন কলকাতার বেতার কেন্দ্রে। সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিওয় বেতার সম্প্রচারকের কাজ করেছেন। বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মহিষাসুরমর্দিনী সকল মানুষের মনে একটা জায়গা দখল করে আছে। একবারই এই ধারাবাহিকতায় ছেদ পড়েছিল। সেটা ছিল ১৯৭৬ সাল। সে বছর আকাশবাণী কর্তৃপক্ষ বীরেন্দ্রকৃষ্ণের পরিবর্তে বাংলার জনপ্রিয় অভিনেতা উত্তমকুমারকে দিয়ে মহালয়ার অন্য একটি অনুষ্ঠান সম্প্রচার করেছিল। কিন্তু তা জনমানসে বিরূপ প্রভাব সৃষ্টি করে। অবশেষে আকাশবাণী কর্তৃপক্ষকে সেই অনুষ্ঠানের পরিবর্তে বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মূল মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটিই সম্প্রচার করতে হয়। অতএব সহজেই বোঝা যায় যে মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কতটা একাত্ম হয়ে উঠেছে আমাদের কাছে। ১৯৩১ সাল থেকে আজও কলকাতার আকাশবাণী থেকে দুর্গাপূজার সূচনায় মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটির রেকর্ড সম্প্রচারিত হয়ে আসছে যা বাংলার শ্রেষ্ঠ উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














