ডেটলাইন দুর্গাপুরঃ বীরভানপুরে দামোদরের ক্যানেল ব্রিজ থেকে বাইকসমেত জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই যুবকের। সেই ঘটনায় একদিকে যেমন এলাকায় শোকের আবহ তৈরী হয়েছে তেমনই সেতুর সংস্কার না হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। এছাড়াও বিপদজনক সেতু ঘিরে এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগেরও সঞ্চার হয়েছে। এই পরিস্থিতিতে আজ দামোদরের ক্যানেল ব্রিজ ও বাঁকুড়া সেতু পরিদর্শনে আসেন শহরের মেয়র দিলীপ অগস্তি এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। তাদের সঙ্গে ছিলেন ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, এলাকার কাউন্সিলার শিপুল সাহা এবং সেচ দপ্তরের আধিকারিকরাও। বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল জানান,রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস বিষয়টি নিয়ে জেলা শাসককে তৎপর হতে বলেছেন। দুর্গাপুরের সেতুগুলির বর্তমান পরিস্থিতির উপর নজরও রাখার কথা বলেছেন। তিনি জানান,পুজোর আগেই বাঁকুড়া মোড়ে নির্মিয়মান নতুন সেতুটি চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ক্যানেল ব্রিজটির জন্য রাস্তা তৈরীর বিষয়টিও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। সেতুটি এখনই ভেঙে পড়ার মতো অবস্থায় নেই বলে তাকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা জানিয়েছেন বলেও পাড়িয়াল জানান। মেয়র জানান, এই সেতুগুলির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














