ডেটলাইন বাঁকুড়াঃ সত্তর দশকের স্মৃতি উসকে বহু বছর পর ফের একবার রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করতে দেখা গেল সিপিএম নেতাকর্মীদের। সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু সেই নির্বাচনে প্রচারসহ অন্যান্য খরচ করার মতো পার্টির কাছে যথেষ্ঠ টাকা নেই। তাই লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় দলীয় খরচ জোগাড়ের জন্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথে নামলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরে তিনি সাংবাদিকদের এবিষয়ে বলেন, বামেদের ক্ষেত্রে কোনো কর্পোরেট সংস্থা ওই টাকা দেয় না। তাই সাধারন মানুষের কাছে চেয়ে নির্বাচনী তহবিল তৈরী করা হয়। এদিন সন্ধ্যার দিকে দেখা গেল বাঁকুড়ার দলীয় প্রার্থী অমিয় পাত্র ও দলের কর্মী সমর্থককে নিয়ে বিমান বসুকে নির্বাচনী তহবিল সংগ্রহ করতে। বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও পথ চলতি মানুষের কাছে তহবিল সংগ্রহ করেন বিমান বসু।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














