বাঁকুড়া, ১২ আগষ্টঃ বাঁকুড়ার বেলিয়াতোড়ের ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ওন্দা থেকে পৌছেছে বাঁকুড়ার বাইপাস সংলগ্ন ফ্লাইওভারে কাছে এক দৈত্যাকার ট্রাক। তাই দেখতে আশপাশের গ্রামের মানুষ ভীড় জমিয়েছেন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে। এমন দুর্লভ দৈত্যাকার ট্রাকের সঙ্গে সেলফিও তোলা চলছে দেদার। ১৮০ চাকা বিশিষ্ট প্রায় ১৭০ ফুট লম্বা এর বিশাল ট্রাকটিকে তার গন্তব্যে পৌঁছে দিতে গলদঘর্ম অবস্থা প্রশাসনের। তাই রাতের বেলাতেই সেই ট্রাক চলতে শুরু করে। আসলে এটি একটি বিশাল ট্রেলার । জলপথে জার্মানি থেকে মাস ছয়েক আগে হলদিয়া বন্দরে এসে নামে এই দৈত্যাকার কন্টেনার। কারখানায় অক্সিজেন তৈরি করার দানবীয় যন্ত্র থাকা সেই কন্টেনার ঘাড়ে করে নিয়ে ৯৪ দিন আগে বাঁকুড়ার বড়জোড়ার উদ্দেশ্যে হলদিয়া থেকে রওনা দেয় কন্টেনারটি। অত্যন্ত ধীর গতিতে সেই কন্টেনার শনিবার এসে পৌঁছেছে বাঁকুড়ায়। রাতভর চলে অল্প একটু পথ চলা তারপর তাকে দাঁড়াতে হয় জাতীয় সড়কের ধারে। আর সেটা দেখতেই ছোট বড় সবাই ভীড় করেন রাস্তাজুড়ে। হিমসিম খেতে হয় পুলিশকেও।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














