ডেটলাইন ওয়েব ডেস্কঃ ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পাঁচদিন পর নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হল। রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলকেই বেছে নেন। এদিন রাইপুরে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক শেষে একথা ঘোষণা করা হয়। এর ফলে ছত্তিশগড়,মধ্যপ্রদেশ এবং রাজস্থানের তিন মুখ্যমন্ত্রীর নামই চূড়ান্ত হয়ে গেল। তিন জনই সোমবার শপথ নেবেন। প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রথমে রাজস্থান ও মধ্যপ্রদেশের অনুষ্ঠান হবে। তারপর হবে ছত্তিশগড়ে শপথ গ্রহণ অনুষ্ঠান।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














