ডেটলাইন বীরভূমঃ ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমি পুজো উপলক্ষে দেশের বিভিন্ন সতীপীঠ থেকে যজ্ঞ ভস্ম, গঙ্গার জল, মৃত্তিকা পাঠানো হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। সেই লক্ষেই তারাপীঠ মন্দিরেও তৎপরতা দেখা গেল। রাম মন্দির নির্মাণের শুরুতে তারাপীঠ মন্দিরে ইঁট পুজো করে পাঠানো হয়েছিল অযোধ্যায়। এবার মন্দিরের ভূমি পুজোতেও তাই তারাপীঠ মন্দিরে করা হল যজ্ঞ। দ্বারকা নদীর জল এবং জীবিতকুণ্ডুর জল, মহাশ্মশানের মৃত্তিকা ও যজ্ঞের চিতাভস্ম পাঠানো হল অযোধ্যার উদ্দেশ্যে। মন্দির কমিটির পক্ষে জানানো হয়েছে বিশ্বহিন্দু পরিষদের মাধ্যমে ওই কলস পৌঁছে যাবে ভূমি পুজোর স্থল অযোধ্যায়।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














