ডেটলাইন ওয়েব ডেস্কঃ ব্যাঙ্ক বন্ধ মানেই ব্যবসায়ী থেকে সাধারন মানুষ সবাইকেই কমবেশী সমস্যায় পড়তে হয়। তারপর যদি আবার ব্যাঙ্ক পরিষেবা টানা বন্ধ থাকে তাহলে সমস্যা আরও বেশি। এই ডিসেম্বর মাসে সেরকমই ব্যাঙ্কিং সমস্যার সম্মুক্ষীন হতে চলেছে গ্রাহকরা। এমনিতে সারা দেশে ব্যাঙ্কের ছুটির সংখ্যা এক নয়। বিভিন্ন উৎসবে অঞ্চল ভিত্তিতে বন্ধ থাকে ব্যাঙ্কের পরিষেবা। কিন্তু চলতি ডিসেম্বরে দেশজুড়ে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিক ভাবেই উদ্বেগের মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের। কিন্তু কেন? এই মাসে মোট পাঁচটি রবিবার পড়ছে। অর্থাৎ বন্ধ থাকবে ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ ডিসেম্বর বড়দিন এবং তার পরের দিন ২৬ ডিসেম্বর বক্সিং দিবসে সরকারি ছুটি উপলক্ষ্যে ব্যাঙ্কে কাজকর্ম বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটেই সরকারি ছুটির দিনগুলি দেওয়া আছে। ফলে ২৫ ডিসেম্বর বড়দিন এবং এই সময় অনেকেরই নানা কারনে খরচ থাকে। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকলে তো সমস্যায় পড়তেই হবে। তাই একটু আগে থেকেই যেন গ্রাহকরা ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলতে পারেন।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














