ডেটলাইন আসানসোলঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। আজ আসানসোলে তাদের বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে ২৩ টি জেলার নেতাদের নিয়ে বৈঠক করলেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্যে জানান, আগামী দিনে রাজ্যে ৩ থেকে ৪ টি রথযাত্রা করা হবে। লোকসভা ও বিধানসভা কেন্দ্র গুলি ছুঁয়ে যাবে এই রথযাত্রা। প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে বড় সভা করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের জন্যই লড়াই করবে বিজেপি। এদিনের বৈঠকে নতুন করে যোগ দেন রাজ্যস্তরের দুই নেতা নেত্রী রীতেশ তেওয়ারি ও মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়।
Latest article
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...














