ডেটলাইন ওয়েব ডেস্কঃ একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর একজন বলিউড নায়িকা। স্বাভাবিকভাবেই দুজন সেলিব্রেটিরই প্রচুর ভক্ত দেশ বিদেশে। তাই তাদের সংসারে নতুন অতিথি কে আসছে – ছেলে না মেয়ে? তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এর মধ্যেই প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি বলেছিলেন, বিরুষ্কার মেয়ে হতে চলেছে। শেষ পর্যন্ত সেটাই হল। সোমবার মেয়ের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। টুইটারে সেই খবর দিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এদিনই ট্যুইট করে জানিয়েছেন, ‘আমরা আপনাদের সঙ্গে এই খবরটা শেয়ার করতে খুবই রোমাঞ্চিত, যে আজ দুপুরে আমাদের মেয়ে হয়েছে। আপনাদের ভালোবাসা, প্রার্থনা, শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা এবং বাচ্চা, দু’জনেই ভালো আছে এবং জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। আমরা আশা করি, এই সময়ে আমাদের গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন।’ বিরাট কোহলি ও অনুষ্কার সংসারে যে নতুন অতিথি আসতে চলেছে, তা গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন বিরুষ্কা। এরপরই শুরু হয়ে যায় আইপিএল। স্বামী বিরাটকে সঙ্গ দিতে দুবাই যান অনুষ্কাও। অস্ট্রেলিয়া সফরে অবশ্য অনুষ্কাকে নিয়ে যেতে পারেননি বিরাট। এরপরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে এসে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশেই ছিলেন বিরাট। এখনই তাদের ঘরের নতুন অতিথির ছবি যে সহজে শেয়ার করবেন না, তা জানিয়ে দিয়েছেন আগেই। বিরুষ্কার মতোই তাদের নতুন অতিথিকে নিয়ে খুশি তাদের ভক্তকূলও। একই সঙ্গে নতুন অতিথির নাম ও তাকে দেখতে কেমন এসব নিয়েও ভক্তদের মধ্যে কৌতুহল রয়েছে। আমাদের পক্ষ থেকেও সদ্য বাবা মা হওয়া এই বিখ্যাত দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














