ডেটলাইন ওয়েব ডেস্কঃ গত ১২ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা অবসর গ্রহণ করার পর দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন সুশীল চন্দ্র। ফলে কমিশনের তিন সদস্যের মধ্যে এক সদস্যের পদ খালি ছিল। সুশীল চন্দ্র ছাড়া নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হলেন রাজীব কুমার। অবশেষে সেই পদ পূরণ করা হল। উত্তরপ্রদেশের ১৯৯২ ব্যাচের আইএএস অফিসার অনুপম চন্দ্র পান্ডেকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। তার নিয়োগের ফলে জাতীয় নির্বাচন কমিশনের তিনটি পদ পূরণ হয়ে গেল। ২০১৯ সালে অনুপচন্দ্র পান্ডে উত্তরপ্রদেশের মুখ্য সচিবের দায়িত্বে থাকাকালীন তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। প্রসঙ্গত, সামনেই উত্তর প্রদেশ,গোয়া,পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নির্বাচন কমিশনারের এই পদ পূরণ করা জরুরী ছিল।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














