ডেটলাইন মালদাঃ সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন থাকার পর কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিত শাহ। এরপরই তিনি বেড়িয়ে পড়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে। আজই তিনি মালদহ থেকে পশ্চিমবঙ্গ সফর শুরু করেন। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ মালদহে সভার পরই তিনি অসুস্থ বোধ করেন। এরপরই তাঁকে দিল্লি ফেরানোর তোড়জোড় শুরু হয়। গত সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেসে ভর্তি হয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি। কিছুটা সুস্থ হয়ে এইমস থেকে বাড়ি ফেরেন রবিবার সকালে। কিন্তু তাঁর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এইমসের চিকিৎসকরা তাঁকে তখনই বলেছিলেন, সোয়াইন ফ্লুতে প্রধান সমস্যা হল শারীরিক দুর্বলতা। শরীরে ভাইরাসের প্রকোপ কমে গেলেও দুর্বলতা থেকে যায়। ফলে আপাতত আরও কয়েক দিন পূর্ণ বিশ্রাম ছাড়া বিকল্প নেই। কিন্তু যে হেতু বাংলায় তাঁর কর্মসূচি ঘোষণা হয়ে গিয়েছিল, তাই ডাক্তারদের নিষেধ শোনেননি তিনি। এদিকে আগামীকাল তাঁর ঝাড়গ্রামে এবং বীরভূমের সিউড়িতেও সভা করার কথা ছিল। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছিল কৃষ্ণনগর ও জয়নগরে। আপাতত যা পরিস্থিতি তাতে সেই সভাগুলিতে তাঁকে ছাড়াই করতে হবে বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে। ওই সভায় দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুরা যাবেন বলে জানা গিয়েছে। এদিন সভা চলাকালীন বেশ কয়েকবার থামতে দেখা যায় তাঁকে। চেয়ে নেন জলও। সভা শেষে তিনি দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














