ডেটলাইন কলকাতাঃ সোমবার ছিল জাতীয় অপ্রচলিত শক্তি দিবস। এই দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন। রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের নাম ‘আলোশ্রী’। জাতীয় অপ্রচলিত শক্তি দিবস উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই প্রকল্পের কথা ঘোষণা করেন। জানা গেছে, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল–কলেজগুলিতে বিদ্যুৎ খাতে প্রতি বছর মোটা টাকা ব্যয় করতে হয়। সরকারের বহু টাকা চলে যায় এই বিদ্যুত খরচ মেটাতে। তাই এবার থেকে অপ্রচলিত শক্তিতেই জোর দিতে চায় রাজ্য সরকার। স্কুল–কলেজ ও বিভিন্ন দপ্তরের ছাদে বসানো হবে এই সৌরবিদ্যুৎ। এতেই চলবে আলো–পাখা। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী শহরে ‘আলোশ্রী’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে,শিঘ্রই জেলায় জেলায় ‘আলোশ্রী’ প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ পাঠানো হচ্ছে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














