ডেটলাইন কলকাতাঃ প্রতি বছরই বাংলায় গ্রীষ্মকাল আসে। এবছরও এসেছে। তবে এবারের গ্রীষ্মের সঙ্গেই এসেছে লোকসভার নির্বাচন। তাই গরম বোধ হয় একটু বেশি। আর সেকারনেই সারাক্ষন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে হবে। এমনটাই চাইছে সরকার। একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহ অন্যদিকে লোকসভা নির্বাচনের মধ্যে যাতে বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি না পরে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ উৎপাদন, সংবহন, বণ্টন সহ বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে এই সংক্রান্ত নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি এবিষয়ে কী পরিকল্পনা নেওয়া হয়েছে বা হচ্ছে তার রিপোর্টও চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী। একই সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা লোকসভা নির্বাচন উপলক্ষে বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














