ডেটলাইন নিউজ ডেস্কঃ আধার আইন সাংবিধানিক ভাবে বৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। কিন্তু নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে আধার কর্তৃপক্ষকে। কোনও বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকের থেকে আধার তথ্য চাইতে পারবে না। এমনই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা বা মোবাইলের সিম নেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। আধারের তথ্যকে সুরক্ষিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সমাজের প্রান্তিক মানুষকে শক্তিশালী করে আধার এই কথাও জানায় সুপ্রিম কোর্ট। আধার কার্ডের থাকা তথ্য ব্যক্তির গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে বলে আদালতে হলফনামা জমা পড়েছিল। সেই প্রেক্ষিতেই আদালত স্পষ্ট জানিয়েছে, আধার সাংবিধানিকভাবে বৈধ। এদিন বিচারপতি একে সিক্রি রায় শোনাতে গিয়ে বলেন, আধার অন্য পরিচয়পত্রের চেয়ে আলাদা। কারণ এটিকে নকল করা যাবে না। ফলে আধার কার্ড এবং অন্য পরিচয়পত্রের মধ্যে মৌলিক বিভিন্নতা রয়েছে। খুব নামমাত্র অবস্থান, পরিচয় ও বায়োমেট্রিক ডেটা নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একটি ইউনিক নম্বর এবং তা কারও সঙ্গে মেলানো যাবে না। তবে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পক্ষে সায় দেয়নি সর্বোচ্চ আদালত। মোবাইলের সিম নেওয়া বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার মতো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার কথা জানিয়েছিল কেন্দ্র। এছাড়া ইউজিসি’র পরীক্ষার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক নয়। এই ক্ষেত্রেও আরও কঠোর সুরক্ষার কথাই বলা হয়েছে। কি কি বিষয়ে আধার বাধ্যতামূলক? কি কি বিষয়ে বাধ্যতামূলক নয়? সুপ্রিম কোর্ট জানিয়েছে প্যান সংযুক্তিকরণে আধার বাধ্যতামূলক, ইউজিসি, নিট এবং সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। তবে কোনও সংস্থাকে আদালতের অনুমতি ছাড়া বায়োমেট্রিক তথ্য আদানপ্রদান করা যাবে না, কোনও টেলকম সংস্থা সংযুক্তিকরণের জন্য আধার তথ্য চাইতে পারবে না, স্কুলের ভর্তির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়, আয়কর প্রদানে আধার বাধ্যতামূলক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার তথ্য লাগবে না এবং বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য দেওয়াটা বাধ্যতামূলক নয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














