ডেটলাইন পূর্ব বর্ধমানঃ এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান থানা এলাকায়। জানা গেছে,হাওড়ার লিলুয়ার বাসিন্দা কুন্দন মহারাজ (২৪) নামে এক যুবকের গাড়ি ভাড়া নেয় কয়েকজন ব্যক্তি। যেহেতু কুন্দনদের পরিবারের গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা তাই এক্ষেত্রেও তারা গাড়ি ভাড়া দিয়েছিল। গতকাল চারজন তাদের কাছে গাড়িটি ভাড়া নেয় বর্ধমানে যাওয়ার জন্য। গাড়িটি কুন্দনই চালাচ্ছিল। কিন্তু গতকাল রাতে বর্ধমান শহরের জাতীয় সড়ক সংলগ্ন বেচারহাট এলাকায় রাত নটা নাগাদ রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষ। খবর পেয়ে বেচারহাট থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মহারাজ পরিবারের সদস্যরা শনিবার দেহ শনাক্ত করেন। ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠান হয়। পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না কেন কুন্দনকে এভাবে খুন করা হল। তারা এই নৃশংস খুনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। কারা গাড়িটি ভাড়া নিয়েছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Latest article
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...














