ডেটলাইন পূর্ব বর্ধমানঃ আমাদের চারিদিকে এমন অনেক আজব ঘটনা ঘটে যা বাস্তবিকই বিশ্বাস করা মুশকিল। যেমন বেগুনি রঙের আম। হ্যাঁ এমনই এক বিরল ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার সড্ডা গ্রামের মানুষরা। এই গ্রামের এক বাসিন্দা অমিয় কোঙারের বাড়িতে অদ্ভূত বেগুনী রঙের আম ধরেছে। আমরা সাধারনত সবুজ, হলুদ, লাল এমনকি সিঁদুরে রঙের আমও বিভিন্ন বাগানে বা বাজারে দেখতে পাই। কিন্তু বেগুনি রঙের আম কোথাও দেখা যায় না। আর তা দেখতে হলে আসতে হবে পূর্ব বর্ধমানের সড্ডা গ্রামে অমিয় কোঙারের বাড়িতে। বেগুনি আমের রহস্যটা কি? গাছের মালিক অমিয় কোঙার জানান,বছর তিনেক আগে তিনি এক জায়গা থেকে এই আমগাছের চারা এনে লাগিয়েছিলেন। সেই থেকেই এরকম বেগুনি রঙের আম হচ্ছে। সাধারন আমের মতোই প্রথমে টক তারপর পেকে গেলে ভালোই মিষ্টি স্বাদের হয়। তিনি আরও জানান,তিন বছর ধরে এই বিরল প্রজাতির আম তারা সবাই খাচ্ছেন কিন্তু কোন সমস্যাই আজ পর্যন্ত হয়নি। গাছভর্তি বেগুনি আম দেখতে অমিয় কোঙারের বাড়িতে প্রায় প্রতিদিনই কৌতুহলী মানুষের ভীড় জমছে।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














