ডেটলাইন দুর্গাপুরঃ রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে লেগে গেলো ঘরে।আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। আজ সন্ধ্যের দিকে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সি-জোন-এর সোনারতরী বস্তি এলাকায়। বাড়ির মালিক সুজিত কুমার বারনাওাল জানান তার স্ত্রী রান্না করার সময় এই বিপদটি ঘটে। সুজিত বাবু একটি মোবাইল কম্পানিতে কাজ করেন। সেই সুত্রে ঘরের মধ্যে বেশ কিছু মোবাইল –চার্জার সহ অন্যান্য জিনিসপত্র ছিল আগুনে সবই পুড়ে গেছে। তিনি জানান আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ঘটনার কিছু খনের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তা না হলে আসে-পাশের বাড়িতে আগুন ছড়িয়ে পরার আশঙ্কা ছিল। আগুনে জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














