দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়

0
41

ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু করা হয়েছে। এবছর প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সব ঘাটে হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হবে। দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটেও সেই ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নামবলাম এস, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং দুর্গাপুরের মহকুমা শাসক, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

বিসর্জনের দিন বিভিন্ন পুজো কমিটির পাশাপাশি বহু মানুষও সেখানে উপস্থিত হন।বিসর্জনের সময় যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং জলাশয়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ বলে জানান জেলা শাসক। সেই কথা মাথায় রেখেই বিজয়া দশমীর আগে ঘাটের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here