বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ

0
65

ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা কমলেশ হাজরা নামে ওই ব্যক্তি লেলিন সরণি সংলগ্ন একটি দোকান থেকে রাতের বেলায় অবৈধভাবে মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ওই ব্যক্তিকে আটক করা হয় পড়ে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে দেশি বিদেশি মিলিয়ে প্রচুর মদের বোতল ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here