ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর আগে প্রায় তিন মাস ধরে চলা সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন ৫২৭ জন ভারতীয় সেনা। বীর শহীদদের এই বলিদান ও আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর সারা দেশে ২৬ জুলাই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও এই শহীদ দিবস পালন করা হল। কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকা থেকে এক বিশেষ র্যালি বের করা হয়। এখানে প্রায় ৫০০ বাইক চালক হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দেশাত্মবোধক স্লোগান ও তিরঙ্গার সমাবেশে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। বাইক র্যালিটি দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সিটি সেন্টারে শেষ হয়। শোভাযাত্রায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন।















