ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা তরুন রায়কে। এই প্রথম তিনি নির্বাচনে লড়ছেন। প্রার্থীর নাম ঘোষণার পরের দিনই প্রচারে নেমে পড়েছেন দুর্গাপুরের এই ভূমিপুত্র। সোমবার সকালে সোমবার সকালে তিনি তার নিজের এলাকা ৩৫ নাম্বার ওয়ার্ডের গোপাল মাঠের তাদের রায় পাড়ার দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এছাডাও তিনি মা কমলা রানীর মন্দির এবং শিবশক্তি ধামেও পুজো দেন। তরুন রায় সাংবাদিকদের জানান,তিনি সবদিক থেকেই দুর্গাপুরের সন্তান। তিনি সাধারন মানুষের কাছে একটাই দাবি রাখবেন,সেটা হল যারা দুর্গাপুর গড়েছেন,সেই সব নমস্যদের অবদান মনে রেখেই মানুষ যেন ভোট দেন। তার আরও দাবি,দুর্গাপুরের অধিকার যেন বাইরের মানুষের হাতে না যায়। একই দিনে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। সোমবার তিনি দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন।এরপর ধোবি ঘাট এলাকায় প্রচার করেন। এই এলাকার রাস্তাঘাট নিয়ে তিনি অভিযোগ করতে গিয়ে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক মন্ত্রী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে বলেন, বিগত পাঁচ বছরে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। নানা পরিষেবা থেকে এখানকার মানুষ বঞ্চিত। তাই তিনি প্রচারে সাধারন মানুষের কাছে পরিবর্তনের আবেদন করছেন। প্রচারে দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থীই শিল্পক্ষেত্র নিয়ে কংগ্রেসের অবদানের কথা তুলে ধরছেন।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














