ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থানে ক্লাব, সংগঠন,রাজনৈতিক কার্যালয়,জেলা ও মহকুমা প্রশাসনের পাশাপাশি পুলিশ থানা ফাঁড়ি গুলিতেও যথাযোগ্য মর্যাদায় দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুরের অন্যতম বড় থানা কোক ওভেন পুলিশের পক্ষ থেকেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। সমগ্র থানা চত্বর জাতীয় পতাকা ও বেলুন দিয়ে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন কোক ওভেন থানার ওসি মইনুল হক। কুচকাআওয়াজে অংশ নেন পুলিশ কর্মীরা। সকলকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা জানান কোক ওভেন থানার ওসি মইনুল হক।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














