ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ ব্যক্তিগত সুস্থতা এবং মননশীলতার জন্য যোগ ব্যায়ামের অসংখ্য উপকারিতার উপর জোর দেয়, ব্যক্তিদের বিশৃঙ্খলার মধ্যে শান্ত থাকার আহ্বান জানায়। ২০১৫ সাল থেকে প্রতি বছর ২১ জুন পালিত হয়ে আসছে বিশ্ব যোগ দিবস। এই বছরের প্রতিপাদ্য হল- ‘এক পৃথিবী,এক স্বাস্থ্যের জন্য যোগ’। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনস্ত মেরা যুব ভারত – দুর্গাপুর ও পতঞ্জলি যোগপীঠের ও পতঞ্জলি যোগ সমিতি দুর্গাপুর এর পরিচালনায় শীল্পাঙ্গন অডিটোরিয়াম হলে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানে ৩০০এর বেশী মানুষের অংশগ্রহণে যোগ ব্যায়াম প্রদর্শিত হয়। বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। পরিচালনা করেছেন যোগ প্রশিক্ষক কাবেরী মুখার্জী। অনুষ্ঠানের উদ্বোধন করেন পতঞ্জলি যোগপীঠের উপদেষ্টা নিরদ বরন হাজরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি’র সম্পাদক কবি ঘোষ, প্রাক্তন কাউন্সিলর মনি দাসগুপ্ত, বিশিষ্ট যোগ ব্যায়াম প্রশিক্ষক মৃত্যুঞ্জয় স্বর্ণকার প্রমূখ। মেরা যুব ভারত – দুর্গাপুর শাখার জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য অংশ গ্রহনকারী সকলকে শুভেচ্ছা জানান।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














