ডেটলাইন দুর্গাপুর,২৩ মার্চঃ ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে দেশ জুড়ে ১৮-২৫ বছর বয়সী ছাত্র-যুবদের নিয়ে ‘বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট’ বিষয় নিয়ে প্রতিযোগিতা চলছে। তারই অঙ্গ হিসাবে রবিবার পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ১৫০ জনকে বাছাই করে ডিএসএমএস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জেলাস্তর প্রতিযোগিতা। ১২২ জন উপস্থিত ছিল। আলোচ্য বিষয় ছিল – “এক দেশ এক ভোট : বিকশিত ভারতের পথ প্রশস্ত করার জন্য সহায়ক”। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে ২ দফায় প্রতিযোগিতার মধ্য দিয়ে অলকানন্দা বসু -১ম, সুধাশ্রী চক্রবর্তী- ২য়, ত্রিপর্ণা মুখার্জী -৩য় স্থানাধিকারী সহ মোট ১০ জন যুবক যুবতীকে রাজ্যস্তর প্রতিযোগিতায় নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৫ জন এবং বাঁকুড়া জেলার ৫ জন নির্বাচিত হয়েছে।সকলকে শংসাপত্র ও স্মারক উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।উপস্থিত ছিলেন সমাজকর্মী কবি ঘোষ, ডিএসএমএস কলেজের অধক্ষ্যা ড.মৌমিতা কর, বিশিষ্ট চিকিৎসক ডা: রনু মুখোপাধ্যায়, রাইরানী দেবী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাসা নায়েক, সমাজসেবী সুবীর রায় প্রমূখ। ১০ জন এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন। প্রতিযোগি,বিচারক ও উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানের শুরুতে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি মাল্যদান ও তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














