ডেটলাইন দুর্গাপুর,১৭ আগস্টঃ “প্রকৃতি পরিবেশ রক্ষা করো,বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ো” – ছাত্রছাত্রীদের মধ্যে এই মানবিক আবেদন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও অংকন শিল্পীদের সংগঠন সিক্স ডাইমেনশনের উদ্যোগে এবং পরিবেশ রক্ষার্থী সুইচ অন ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার ইস্পাত নগরী সংলগ্ন বিজরা প্রাইমারী স্কুলে বিশেষ অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ২ টি বিভাগে প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্তি বিশেষ করে প্লাস্টিক বর্জ্যমুক্ত পৃথিবী বিষয়ে নিয়ে ২৫০ এর অধিক শিশুদের অংশগ্রহণে প্রানবন্ত হয়ে উঠেছিল অনুষ্ঠান। ২টি বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিশুদের গল্পের ছলে প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ার কথা বলেন, বিজরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বান বাগচী ও বিজ্ঞান মঞ্চের নেতা দেবব্রত চৌধুরী। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হিমাংশু বিশ্বাস। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির কবি ঘোষ ও সুইচ অন ফাউন্ডেশন এর অঙ্কিতা চক্রবর্তী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














