ডেটলাইন দুর্গাপুরঃ সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও পালিত হল বিশ্ব যোগ দিবস। ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র (দুর্গাপুর) ও পলাশডিহা কিশোর বাহিনীর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় যোগ দিবস উদযাপন উপলক্ষে যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হয় পলাশডিহা তরুন সংঘ ময়দানে। এই বছর আন্তর্জাতিক যোগ দিবস এর থিম হল ‘বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ’। ‘এক পৃথিবী,এক পরিবার এবং এক ভবিষ্যত’-এর জন্য আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাকে ধারণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ,কিশোর বাহিনীর সম্পাদক কল্যাণ দে,তরুন সংঘ ক্লাবের সম্পাদক প্রমূখ। বিশিষ্ট যোগা প্রশিক্ষক বরুন দে সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














