ডেটলাইন কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় আজ ২৮ ও আগামীকাল ২৯ মার্চ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ এই কর্মসূচিতে ১২ দফা দাবিতে বনধের ডাক দেওয়া হয়েছে। দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাঁদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যু সামনে রেখে আজ ও কাল টানা ৪৮ ঘণ্টার জন্য ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। সপ্তাহের প্রথম দুদিনই দেশজুড়ে ধর্মঘটের এই ডাক কিন্তু রাজ্য সরকার মেনে নেয়নি। ধর্মঘটের দিন অর্থাৎ ২৮ ও ২৯ মার্চ অফিস,আদালত,স্কুল,কলেজ খোলা রাখার নির্দেশ দিয়েছে। নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে,এই দু দিন কোনও সরকারি কর্মচারীর ছুটি মঞ্জুর করা হবে না। আর যদি কেউ ছুটি নেন তাহলে তাঁর একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














