ডেটলাইন,দুর্গাপুরঃ নোটিফায়েড থেকে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন হওয়ার পর বাম আমলে দুর্গাপুরের প্রথম মেয়র হয়েছিলেন তৎকালিন সিটু নেতা রথীন্দ্রমোহন রায়। যিনি রথীন রায় নামেই পরিচিত। বাম আমলে তিনি পর পর তিনবার মেয়র পদে থাকার পর ২০১১ সালে রাজ্য রাজনীতিতে দীর্ঘ বাম জমানার পতন ঘটে এবং রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সবুজ ঝড়ের ধাক্কায় ২০১২ সালের দুর্গাপুর পুরসভার নির্বাচনেও পাশা উল্টে যায় বামেদের। তৃণমূলের আমলে দুর্গাপুরের প্রথম মেয়র হন অপূর্ব মুখোপাধ্যায়। তারপর তৃণমূলের রাজনীতিতে অনেক কিছু বদলেছে। ২০১৭ সালে প্রাক্তন আমলা দিলীপ অগস্তিকে মেয়র করা হয়। কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ করার আগেই তাঁকে সরে যেতে হয়। তিনি মেয়র পদে ইস্তফা দেন। শুক্রবার অনিন্দিতা মুখোপাধ্যায় নতুন মেয়র পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্গাপুরের রাজনীতিতে এক নয়া ইতিহাস গড়ল। এই প্রথম দুর্গাপুর পেল একজন মহিলা মেয়র। একই সঙ্গে স্বামী অপূর্ব মুখোপাধ্যায়ের পর তাঁর স্ত্রী হিসেবে একই পরিবারের আরও এক মেয়র হলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণপ্রসাদ অনিন্দিতাদেবীকে শপথবাক্য পাঠ করান। শপথের পর তিনি জানান, নাগরিকদের যাতে জল,রাস্তা এবং বিদ্যুতের মতো জরুরি পরিষেবাগুলি ঠিকভাবে দেওয়া যায় সেদিকে তিনি গুরুত্ব দেবেন। অনিন্দিতা মুখোপাধ্যায় মেয়র হওয়ায় তাঁর ডেপুটি মেয়রের পদে বসানো হল অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














