ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ২০২২ আইপিএল মরশুমের জন্য ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়া। কিন্তু তার আগেই আইপিএলের দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল ও রশিদ খান বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন বলে খবর।ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ী, আইপিএল ২০২২ মরশুমে ব্যান করা হতে পারে কেএল রাহুল ও রশিদকে। কিন্তু কেন হটাৎ তাদের শাস্তির মুখে পড়তে হচ্ছে? জানা গেছে, ২০২২ আইপিএলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ-এর সঙ্গে বছরে প্রায় ২০ কোটির বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল। যেখানে গত বছর তিনি পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে প্রায় ১১ কোটি পেয়েছিলেন। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানও লখনউ-এর সঙ্গে মোটা টাকার চুক্তি করেছেন বলে প্রকাশ। এই নিয়ে লখনউ-এর বিরুদ্ধে বিসিসিআই-এর কাছে অভিযোগ জানিয়েছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। বিসিসিআই সূত্রে জানা গেছে, নিজের দল রিলিজ না করলে নিলাম ছাড়া কোনও ক্রিকেটার হঠাৎ করে অন্য কোনও দলের সঙ্গে চুক্তি করতে পারেন না। এক্ষেত্রে রাহুল ও রশিদ যদি লখনউয়ের সঙ্গে চুক্তি করে থাকে তাহলে তারজন্য তাদের শাস্তি হতে পারে। বিসিসিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যদি রশিদ-রাহুল দোষী সাব্যস্ত হন, তা হলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আইপিএলের এক মরশুমের জন্য তাদের দুজনকে ব্যান করাও হতে পারে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














