ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পথ কুকুরদের ভ্যাক্সিনেশন করানো হল একটি বেসরকারি সংগঠনের তরফ থেকে। শহর দুর্গাপুরে দীর্ঘদিন ধরে কাজ করছে স্বজন সুজন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কোথাও কোনো জীবজন্তু অসুস্থ হলে তাদের সদস্যরা সাহায্যে এগিয়ে আসে। এবার করোনাকালে লকডাউনের সময় অসহায় কুকুরদের খাওয়ানোর ব্যবস্থাও করেছিল এই সংগঠন। রবিবার দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকা, ৫৪ ফুট, রাঁচী কলোনি থেকে শুরু করে সিটি সেন্টার এলাকাজুড়ে ১০০টি পথ কুকুরকে সংগঠনের তরফে অ্যান্টি র্যাবিশ ভ্যাকসিনের পাশাপাশি পথ কুকুরদের মাংস ভাত এবং প্রায় ৫০ টি গরুকে রুটি খাওয়ানো হয়। ‘স্বজন সুজন’ সংগঠনের তরফে সুস্মিতা সেনগুপ্ত ও রেশমী আচারিয়া জানান, বিভিন্ন সময়ে তাদের সংগঠন সামাজিক নানা কাজে যুক্ত থাকে। এই ধরনের কর্মসূচিও তারা বিগত কয়েক বছর ধরে পালন করে চলেছে। এই সময়ে পারভো ভাইরাস সহ কুকুরদের নানা সমস্যা দেখা দেয়। এই পরিপেক্ষিতে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবে। তাই তাদের এই উদ্যোগ। আগামী ২৮ সেপ্টেম্বর অ্যান্টি র্যাবিশ ডে। তাই সেই বিশেষ দিনটির আগেই স্বজন সুজনের সদস্যরা এই কর্মসূচীতে অংশ নিলেন। তাদের এই কাজে এলাকার মানুষজনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...















