ডেটলাইন দুর্গাপুরঃ বিশ্বজুড়ে চলছে মহামারী করোনার ধারাবাহিক দাপট। প্রথম ঢেউ পার করে এখন দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলার সঙ্গেই চলছে তৃতীয় ঢেউকে সামলানোর চূড়ান্ত তৎপরতা। ইতিমধ্যেই সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। স্বাভাবিকভাবেই মানুষের জীবন হঠাৎ করেই এক অন্যখাতে বইতে শুরু করেছে। যার প্রভাব পড়েছে আমাদের বিভিন্ন উৎসবগুলিতেও।কোন উৎসবই আর আগের মতো স্বাভাবিকভাবে নিয়মে পালন করা যাচ্ছে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই চলছে অনুষ্ঠান ও উৎসবের আয়োজন। গতবারের মতো এবছরও সেই প্রভাব দেখা গেল দেশের স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রেও।করোনা উদ্বেগকে সরিয়ে দেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় পালন করলেন ৭৫ তম স্বাধীনতা দিবস। কোথাও রোগিদের মধ্যে ফল মিস্টি বিতরন,কোথাও দুস্থ ছাত্রছাত্রীদের বইখাতা ও বস্ত্র বিতরন। আবার কোথাও ফুটবল বা ক্রিকেটের জমাটি আসর। এই ভাবেই দুর্গাপুর শহর জুড়ে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। বিভিন্ন এলাকায় একাধিক সংস্থার তরফে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশনের পক্ষ থেকেও পালন করা হল ৭৫ তম স্বাধীনতা দিবস। শুভকামনার সদস্যদের উপস্থিতিতে এখানে জাতীয় পতাকা উত্তোলন করে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হল।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














