ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ চলতি টোকিও অলিম্পিকে আগেই রুপো ও ব্রোঞ্জ পদক এলেও অধরা ছিল সোনা। অবশেষে ১৩৩ কোটি ভারতবাসীর সেই আশা পূরণ করলেন হরিয়ানার ২৩ বছরের যুবক অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট নীরজ চোপড়া। শনিবার টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে দেশকে সোনা এনে দিলেন নীরজ। স্বাভাবিকভাবেই সোনার নীরজকে নিয়ে গর্বে ভাসতে শুরু করেছেন ভারতীয়রা। দেশের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী থেকে ক্রীড়া মহল এবং ক্রীড়াপ্রেমী কোটি কোটি ভারতবাসীর কাছে নীরজ এখন নয়নের মণি। এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল ভারত ও গোটা বিশ্ব। জীবনের প্রথম অলিম্পিক্সেই জ্যাভলিনে সোনা ছিনিয়ে নিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতলেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের সেই নজির গড়লেন নীরজ। অলিম্পিকের ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে অলিম্পিকে সোনা পাওয়া নীরজই প্রথম ভারতীয় অ্যাথলেট। অন্যদিকে এদিনই কুস্তির ৬৫ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন বজরং পুনিয়া।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














