ডেটলাইন ওয়েব ডেস্কঃ মাত্র দু বছর আগেই ২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূল প্র্রার্থী করেছিল সুচিত্রকন্যা মুনমুন সেনকে। লক্ষ্য ছিল বিজেপির বাবুল সুপ্রিয়কে হারানো। কিন্তু ২০১৪ তে বাঁকুড়া থেকে জিতে সাংসদ হলেও আসানসোলে বাবুলের কাছে বিপুল ভোটে হেরে যান মুনমুন। তারপর এবার দেখা গেল আসানসোলে আবারও এক তারকাকে প্রার্থী করল তৃণমূল। তিনি হলেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থী ছিলেন তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার রানীগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। রানীগঞ্জ আসনটি গতবার বামেদের দখলে ছিল। সেখানকার বিধায়ক ছিলেন সিপিএমের রুনু দত্ত। তিনি গত নির্বাচনে হারিয়েছিলেন তৃণমূলের নার্গিস বানোকে। বাম ও বিজেপির প্রার্থী কারা হচ্ছে সেটা জানা না গেলেও আসানসোল দক্ষিণ আসনটি ঘিরে এবার যে রাজনীতির লড়াই বেশ জমে উঠবে তা বলাই বাহুল্য।
Latest article
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...














