ডেটলাইন কলকাতাঃ কোভিড এর জন্য চলতি বছরে উচ্চ মাধ্যমিক মাঝ পথেই বন্ধ হয়ে গেলেও তার আগে মাধ্যমিক পরীক্ষা শেষ করা হয়েছিল নির্বিঘ্নেই। করোনা সংক্রমনের জন্য এখনও এই রাজ্যের স্কুল কলেজ বন্ধ। কবে খুলবে তার ঠিক নেই। শিক্ষামন্ত্রী এবিষয়ে তেমন কোন আশ্বাস দিতে পারেননি। তবে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জানিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারি-মার্চ মাসের বদলে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। তিনি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন থেকে। চলবে ১০ জুন পর্যন্ত। তারপরই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও এবছর স্কুলের মুখ না দেখলেও অনলাইন ক্লাসের মাধ্যমে তারা পঠনপাঠন চালিয়ে যাচ্ছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষার একটি সম্ভাব্য সূচিও ঘোষনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ১ জুন, মঙ্গলবার- প্রথম ভাষা,২ জুন, বুধবার- দ্বিতীয় ভাষা, ৪ জুন, শুক্রবার- ইতিহাস, ৫ জুন, শনিবার- ভূগোল, ৭ জুন, সোমবার- অঙ্ক, ৮ জুন, মঙ্গলবার- ভৌত বিজ্ঞান, ৯ জুন, বুধবার- জীবন বিজ্ঞান, ১০ জুন, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা গ্রহন হবে। অবশেষে পরীক্ষার সময়সূচি ঘোষিত হওয়ায় ছাত্রছাত্রীদের পক্ষেও এবার ঠিকঠাক প্রস্তুতি নিতে সুবিধা হবে বলেই মনে করছেন অভিভাবক মহল।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














