ডেট লাইনে দুর্গাপুর: বিয়ের অনুষ্ঠান। আর সেখানেই আয়োজন করা হয়েছিল রক্তদান সহ দেহদান ও চক্ষুদানের অঙ্গিকারপত্রে স্বাক্ষর পর্ব। হ্যাঁ,এমনই অভিনব উদ্যোগ দেখা গেল কাঁকসার রণ ডিহার শাল দাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ কোনারের বিয়েতে। বিয়ের পরের দিন এখানে এক অনুষ্ঠানে প্রসেনজিৎ, তার নব বিবাহিত স্ত্রী অনন্যা,প্রসেনজিতের বাবা, কাকা, পরিবারের সদস্যরা ও প্রতিবেশীদের অনেকেই রক্তদান এবং দেহদান ও চক্ষুদান এর অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। ২ জন মহিলা সহ ২০ জন রক্তদান করেন। এছাড়া ৮ জন গণদর্পনের ফর্মে আর ১২ জন মরণোত্তর চক্ষুদান এর ফর্মে স্বাক্ষর করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ডা.ইন্দ্রজিৎ মাজি নব দম্পতিকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান। এই মহতি অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ার ব্লাড ডোনার স ফোরামের সম্পাদক কবি ঘোষ।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














