ডেট লাইন দুর্গাপুর: এক সপ্তাহ আগেই দুর্গাপুরের দুটি ঐতিহ্যপূর্ণ সার্বজনীন দূর্গা পূজা নবারুণ ও অগ্রণী পুজো উদ্বোধন হয়ে গেল আজ। নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অগ্রণী মণ্ডপে শহরের মেয়র দিলীপ অগস্তি, একাধিক মেয়র পরিষদ সদস্য, পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শুধু দুর্গাপুর নয়, একই সঙ্গে এদিন আসানসোল ও রানীগঞ্জ এলাকার কয়েকটি পুজোর ও ভার্চুয়াল উদ্বোধন করেন। এদিন নবান্ন থেকে তিনি ১২টি জেলার ১১০টি পুজোর উদ্বোধন করেন। তবে এদিনই পুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সরকারি অনুদান দেওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলায় বেশ অস্বস্তির মধ্যে পড়েছে সরকার। যদিও সরকারের পক্ষে বলা হয়েছে ওই টাকা মাস্ক ও স্যানিটাইজার কেনার জন্য দেওয়া হয়েছে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














