ডেটলাইন কলকাতাঃ রাজ্যে ক্রমশই করোনা সংক্রমন বেড়ে চলেছে। তার মোকাবিলায় সপ্তাহে দুদিন সম্পূর্ণ লক ডাউন আগেই ঘোষনা করা হয়েছিল। এবার গোটা আগস্ট মাসের লক ডাউন তালিকা ঘোষনা করল সরকার। মঙ্গলবার নবান্নে এবিষয়ে বৈঠকে প্রথমে জানানো হয় আগস্টের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ অর্থাৎ ৯ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে। আগস্টের প্রতি রবিবার, তিনটি সোমবার একটি শনিবার ও একটি বুধবার লকডাউন ছিল। কিন্তু, তারপর আবার এই তালিকায় পরিবর্তন করে বলা হয়েছে আগস্ট মাসের ২ এবং ৯ তারিখ লক ডাউন থাকবে না। মানে ৯ দিনের থেকে কমে এখন ৭ দিন লক ডাউন থাকবে আগস্ট মাসে। প্রসঙ্গত, শনিবার ইদ উপলক্ষে লকডাউন জারি থেকে বিরত থাকলেও সমস্ত নিয়ম মেনেই সকলকে আনন্দ করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। প্রতিদিনই প্রায় ২০০০ এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সেই কারণে বাধ্য হয়েই এই লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্য সরকারকে।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














