ডেট লাইন দুর্গাপুর: চিনা সেনাদের হামলায় নিহত ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল দুর্গাপুরে। এদিন দুর্গাপুরের ৪ নম্বর বোরো এলাকার এসবি মোড় থেকে বাইক ৱ্যালি বের করা হয় এবং এই ৱ্যালি বিভিন্ন এলাকা পরিক্রমার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন উড়াণ। বাইক আরোহীদের হাতে ছিল জাতীয় পতাকা। এখানে অংশ নেন ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, পুরপিতা শিপুল সাহা, সুভাষ মজুমদার, দীপেন মাঝি, দেবব্রত সাঁই সহ অন্যান্য অতিথিরা। বাইক পরিক্রমার শেষে এসবি মোড় এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।














