ডেটলাইন দুর্গাপুরঃ করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্ব জুড়েই যুদ্ধ চলছে। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট(সিএমইআরআই) এর গবেষকরাও একের পর এক জীবাণু নাশক যন্ত্র আবিষ্কার করে চলেছেন। এবার এখানকার গবেষক ও বিজ্ঞানীরা হাতকে জীবাণুমুক্ত করার জন্য পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম তৈরি করলেন। এখন হাত ধুতে গেলে কল স্পর্শ করতে হয়তবেই জল পড়ে এবং হাত ধোয়ার পর আবারও কল বন্ধ করতে হয়। তাতে জীবাণুর সংস্পর্শে আসতেই পারে যে কেউ। আর সেই সংক্রমণ এড়াতেই এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম যন্ত্রটি আবিষ্কার করেছেন এখানকার বিজ্ঞানীরা। এই যন্ত্রটিতে সেন্সর বসানো আছে। সেন্সরের কাছে হাত নিয়ে গেলেই সাবান জল বেরিয়ে আসবে এবং হাত পরিস্কার করার পর নির্দিষ্ট সময়ে জল বেরোনো বন্ধ হয়ে যাবে। হাতে কোন ওরকম স্পর্শ হবে না তাই জীবাণু ছড়ানোরও ভয় থাকবে না। সিএমইআরআইয়ের ডিরেক্টর হরিশ হিরানি জানিয়েছেন, যে সব জায়গায় অনেক মানুষের সমাগম হয়, সেখানে হাত জীবাণুমুক্ত করার জন্য এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম বিশেষভাবে কাজে লাগবে। বিভিন্ন হাসপাতাল,শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, অফিস,আদালতের মতো জনবহুল এলাকাগুলিতে এই ওয়াশ মেশিন কাজে লাগবে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














