ডেটলাইন নিউজ ডেস্কঃ বুধবার সকালে মুম্বইয়ের কোকিলা বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছরের এই অভিনেতার অকাল প্রয়াণকে মেনে নিতে না পেরে শোক স্তব্ধ বলিউড। ২০১৮ সালে তাঁর নিউরো এন্ডোক্রাইন টিউমার ধরা পড়ার পর থেকেই অসুস্থ হয়ে পরেন ইরফান। লন্ডনের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সুস্থ হয়ে দেশেও ফিরে আসেন এই প্রতিভাধর অভিনেতা। কিন্তু মঙ্গলবার থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ–তে ভর্তি ছিলেন তিনি। প্রসঙ্গত, গত শনিবারই জয়পুরে তাঁদের বাড়িতে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে ইরফানের মা সৈয়দা বেগমের। কিন্তু লকডাউন এবং শারীরিক অবস্থা খারাপ থাকায় মায়ের শেষকৃত্যে যেতে পারেননি ইরফান। ভিডিও কলেই মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। এই ঘটনাও তাঁকে কিছুটা মানসিক ধাক্কা দেয় বলে তাঁর ঘনিষ্ঠদের দাবি। হাসপাতালে তাঁর পাশেই ছিলেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার এবং তাঁদের দুই ছেলে। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তিনি এভাবে চলে যাবেন ভাবতেই পারছেন না অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, সলমন, দিপীকা, প্রিয়াঙ্কা চোপরা সহ বলি-তারকা ও পরিচালকরা। ১৯৮৮ সালে সালাম বোম্বে দিয়ে শুরু করার পর বিল্লু বারবার, লাঞ্চ বক্স, হাসিল, বকবুল ছবিতে খল চরিত্রে তিনি বিশেষ পারদর্শীতা দেখান। এরপর পিকু ছবি তাঁকে এক বিশেষ মাত্রা দেয়। তিনি বেশ কিছু বিদেশি ছবিতেও কাজ করেছেন। যেমন দ্য ওয়ারিযর, দ্য নেমসেক, নিউ ইয়র্ক আই লাভ ইউ, লাইফ অব পাই, লাইফ ইন আ মেট্রো প্রভৃতি। প্রায় ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০ এর বেশি ছবিতে কাজ করেছেন। ইরফান ‘ডুব’ নামে একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














