ডেটলাইন দুর্গাপুরঃ ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা যদি হয় মাধ্যমিক তাহলে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারন এই পরীক্ষায় পাশ করার পরই কলেজজীবনে প্রবেশ এবং উচ্চতর শিক্ষার দিকে এগিয়ে যাওয়া। তাই এবার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এদিন দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুলের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষভাবে উৎসাহিত করার জন্য সংবর্ধনা জানানো হল। তাদের সবাইকে একটি করে ফাইল, পেন, জলের বোতল, বিস্কুটের প্যাকেট দেওয়া হল। সংগঠনের পক্ষে ৩ নম্বর মণ্ডল এর সভাপতি তাপস নায়েক ও ৩ নম্বর যুব মোর্চার প্রেসিডেন্ট রবি দাস সকল পরীক্ষার্থীদের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের উৎসাহিত করেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














