ডেটলাইন দুর্গাপুরঃ তিনি ছিলেন ব্লাড ব্যাঙ্কের স্রষ্টা। আজ ৪ মার্চ সেই বিশিষ্ট চিকিৎসক ডাঃ নর্মান হেনরী বেথুনের ১৩০ তম জন্মবার্ষিকী। বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে দিনটি পালন করে। এবছর এই বিশিষ্ট চিকিৎসকের জন্মবার্ষিকী উপলক্ষে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দুর্গাপুরের জেমুয়া জাগ্রত সংঘ পাঠাগারে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের। শিবিরটির পরিচালনায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং এই শিবিরের থেকে রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এই শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেছেন। এরা সবাই জেমুয়া গ্রামের বাসিন্দা। রক্তদাতাদের মধ্যে সংখ্যালঘু মানুষদের অংশ গ্রহন ছিল উল্লেখযোগ্য। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি, নাট্যকার সমীর ব্যানার্জি, রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রাজেশ পালিত প্রমূখ। জেমুয়া জাগ্রত সংঘ পাঠাগারের পক্ষে সভাপতি শেখ আব্দুল হাই এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অরগানাইজেশানস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী বন্ধুদের এবং মেডিকেল টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














