ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আগামী ১৮ এবং ২১ মার্চ দুটিপ্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নামে তারকাখচিত দুটি দলের খেলা ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উদ্দীপনার সঞ্চার হয়েছে। এদিন সেই দুটি দলে কারা খেলবেন তা ঘোষনা করেছে বিসিবি। এশিয়া একাদশের সম্ভাব্য দলে থাকছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ,কুলদীপ যাদব, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা,রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মুজিব-উর-রহমান। বিশ্ব একাদশের সম্ভাব্য দলে থাকছেন, অ্যালেক্স হেলস, ফ্যাফ ডু প্লেসি, নিকোলাস পুরান, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড,আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লানাঘান প্রমূখ।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














