ডেটলাইন দুর্গাপুরঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে গোটা দেশে। সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান দেশবাসী। স্কুল,কলেজের পড়ুয়ারা থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দেশনায়কের স্মৃতিচারণার মাধ্যমে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। শহর দুর্গাপুরেও বিভিন্ন সংস্থা দিনটি মর্যাদার সঙ্গেই পালন করে।এই উপলক্ষ্যে দুর্গাপুর ৪-নম্বর বরো দেশনায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে রোটারিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।এদিন দেশনায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ কুমার অগস্তি। উপস্থিত ছিলেন ৪-নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। নগর নিগমের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী,এবং বিষ্ণুপুর জেলার সাংগঠনিক মহিলা কার্যকরী সভানেত্রী অর্চিতা বিদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














