ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা অনূর্ব্ধ–১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হল জাপান। কারন,এবারই প্রথম অনূর্ব্ধ–১৯ বিশ্বকাপে খেলবে জাপান। তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এদিকে এদিনই এই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ জনের দলে অধিনায়ককরা হয়েছে প্রিয়ম গর্গকে। সহ অধিনায়ক উইকেট কিপার ধ্রুবচন্দ জুরেল। এছাড়া বাকি ১৩ জন হলেন যশস্বী জসোয়াল, তিলক বর্মা, দিব্যাংশ সাক্সেনা, শাশ্বত রাওয়াত, দিব্যাংশ জোশি, শুভাঙ্গ হেগড়ে, রবি বিষ্ণোই, আকাশ সিং, কার্তিক ত্যাগী, অর্থব আঙ্কোলেকর, কুমার কুশাগ্র, সুশান্ত মিশ্র এবং বিদ্যাধর পাটিল। অতিরিক্ত উইকেট কিপার কুমার কুশাগ্রই। গতবারের বিজয়ী ভারতের প্রথম খেলা ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৭ জানুয়ারি কিম্বারলির ডায়মন্ড ওভাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতিযোগিতায় মোট ১৬টি দেশ খেলবে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














