ডেটলাইন কলকাতাঃ চাল গমের মতো রেশন দোকানেই এবার পিঁয়াজ পাওয়া যাবে। উদ্দেশ্য, বাজারে বেশি দামের থেকে কিছুটা হলেও সাধারন মানুষকে রেহাই দেওয়া। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য দফতর। বাজারে পিঁয়াজের দাম একশো ছাড়িয়েছে অথবা একশো টাকার কাছাকাছি। অনেক কিছু করেও সেই দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অবশেষে রেশন দোকানকেই হাতিয়ার করতে চাইছে সরকার। পিঁয়াজ এর দামে লাগাম পরাতে কয়েক দিন ধরে সুফল বাংলার স্টলথেকে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি শুরু হয়েছে।কিন্তু সেটা সব জায়গায় নয়।সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় ন’শোটি রেশন দোকান থেকে সুবিধাজনক দামে পিঁয়াজ বিক্রি হবে। গণবণ্টন দপ্তরকৃষি বিপণন দপ্তর থেকে পিঁয়াজ কিনবে। যতদিন না পিঁয়াজের দাম স্বাভাবিক হচ্ছে ততদিন এই পদক্ষেপ চালু থাকবে বলেও জানা জানা গেছে। তবে আপাতত এই সুবিধা মিলবে উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় ৯৩৪ টি রেশন দোকানে। পরে অন্য জেলা গুলিতেও এই সুবিধা পাওয়া যাবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। তবে বাজারের থেকে ঠিক কতটা কম দামে পিঁয়াজ মিলবে তা পরিষ্কার জানা যায়নি।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














