ডেটলাইন কলকাতাঃ ইউজিসির হারে বেতন কাঠামো চালু হোক, দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন অধ্যাপকরা। এনিয়ে আন্দোলন ও করেছেন তাঁরা। তাদেরদাবি ছিল, ২০১৬ থেকেই এই কাঠামো কার্যকর করা হোক। কিন্তু তার পরিবর্তে রাজ্য সরকার মাত্র ৩ শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় মোটেই খুশি হতে পারেননি অধ্যাপকরা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অধ্যাপক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে কলেজের আংশিক সময়ের অধ্যাপক ও চুক্তিবদ্ধ শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বেশি কিছু চাইবেন না। ধরে নিন এটা একটা ছোট উপহার। কেন্দ্রের সমান বেতন দাবি করছেন কেউ কেউ। কিন্তু তা পারব না। আমার যতটুকু সাধ্য,ততটুকুই করব। ইউজিসির নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন অধ্যাপকরা। আগামী বছর অর্থাৎ ২০২০ এর ১ জানুয়ারী থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এছাড়া ২০১৬-১৭,২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বর্ষে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি হবে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














